Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাবনায় বাসচাপায় ৪ জন নিহত
Published : Thursday, 20 March, 2025 at 7:14 PM

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি৷

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে ঘটে এ দুর্ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

তিনি জানান, ভলকা নামক একটি কোচ বাস পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখী যাচ্ছিল। এসময় পাবনা অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা বহরপুর মল্লিক এগ্রো ফুড নামক প্রতিষ্ঠানের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাটিকে চাপা দেয় ৷ এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয় ৷
 
এছাড়া গুরুতর আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দেশ সংবাদ/এনএস




আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up