Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
Published : Friday, 30 October, 2026 at 6:20 PM

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 27 October, 2026
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up