Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
Published : Monday, 26 October, 2026 at 2:24 PM

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up