Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার
Published : Monday, 24 March, 2025 at 11:15 PM

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাছাই করে বাস্তবায়নযোগ্য ৯টি সুপারিশের ওপরে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব চেয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছেন। সরকার এই ধরনের চিঠি আরও চারটি সংস্থা ও মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। ইতোমধ্যে ৬টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। 

এরমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের দাখিলকৃত প্রতিবেদন থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ চিহ্নিত করে আইন উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, গত ১৩ মার্চ  অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার কমিশনসমূহের বাছাইকৃত আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়/বিভাগ নির্ধারিত ছকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে সংস্কার কমিশনসমূহের বাছাইকৃত আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়/বিভাগসমূহ নির্ধারিত ছকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠাতে হবে।

ইসি সচিবকে পাঠানো চিঠিতে ৯টি বিষয় সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সুপারিশগুলোর কিছুর বিষয়ে কেবল ইসিকে আর কিছু বিষয়ে ইসি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, অন্য চারটি সংস্কার কমিশনগুলো দেওয়া সুপারিশগুলোর মধ্যে ১১২টি সুপারিশ বাছাই করা হয়েছে। এগুলোর মধ্যে বিচার বিভাগের ৩৮ দফা, দুদক সংস্কার কমিশনের ৪৩টি, পুলিশ সংস্কার কমিশনের ১৩টি ও জন প্রশাসন সংস্কার কমিশনের ১৮টি সুপারিশ রয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up