Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দল নিবন্ধন আবেদনে বাধা নেই
Published : Friday, 28 March, 2025 at 10:07 AM, Update: 28.03.2025 10:09:48 AM

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের নির্ধারিত সময়ে দল নিবন্ধন আবেদনে বাধা নেই। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা জানান ইসি আনোয়ারুল। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত সংক্রান্ত হাইকোর্টের রুল জারির কপি পেয়েছে নির্বাচন কমিশন। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা নিষেধ নেই। সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দল নিবন্ধন আবেদন আহ্বান করে এ এম এম নাসির উদ্দিন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইন-বিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করার সুযোগ রয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up