Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
Published : Wednesday, 2 April, 2025 at 5:47 PM, Update: 02.04.2025 5:51:26 PM

দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন কেন্দুয়ার দুই গ্রামবাসী।

দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন কেন্দুয়ার দুই গ্রামবাসী।

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন কেন্দুয়া উপজেলার দুই গ্রামবাসী। এতে অন্তত অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের ধারাবাহিকতায় ৬টি ঘরে অগ্নিসংযোগ ও গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদের দিন পূর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের বাসিন্দা এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ। এ ঘটনায় পরদিন মীমাংসা বৈঠকে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত পারভেজকে মারধর করা হয়।
 
এর জেরে বুধবার এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছবিলা গ্রামে হামলার কথা জানানো হয়। এতে দুই গ্রামের মানুষ রামদা, টেঁটা, বল্লম-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বলাইশিমুল গ্রামের বাসিন্দারা ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এক বাড়ির ৫টি গরুও লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষ ও আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইট-পাটকেলে কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

অন্যদিকে খালিয়াজুরী উপজেলার পাচহাট গ্রামের গ্রামীণ সড়কের মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সোনা মিয়া ও শরীফ গ্রুপের দুই পক্ষের মানুষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের নামানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up