Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এখনও চালু হয়নি স্বয়ংক্রিয় টোল সিস্টেম, তৈরি হচ্ছে জটলা
Published : Friday, 4 April, 2025 at 11:08 AM, Update: 04.04.2025 11:35:42 AM

ঈদযাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপে হিমশিম খান টোল আদায়কারীরা।

ঈদযাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপে হিমশিম খান টোল আদায়কারীরা।

পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিএস) পরীক্ষামূলক চালুর পৌনে দুই বছরেও পূর্ণাঙ্গ চালু করা যায়নি। ফলে যানবাহনের চাপ বাড়লেই সেতুর টোলপ্লাজায় তৈরি হয় বিশাল জট। এতে হিমশিম খেতে হয় টোল আদায়কারীরা। সময় অপচয় ছাড়াও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত ২৯ মার্চ পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় সর্বমোট ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা টোল আদায় হয়েছে।

আর ঈদুল ফিতর উপলক্ষে ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত পাঁচ দিনে পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।
 
এবারের ঈদযাত্রায় শুরু থেকেই পদ্মা সেতুর টোল প্লাজায় বিশাল জট দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অস্থায়ী টোল বুথ চালু করা হয়। ফেরার পথেও একই সমস্যায় পড়তে হতে পারে বাড়ি ছেড়ে আসা মানুষের। তবে ঈদ ছাড়াও মাঝে মধ্যেই তৈরি হয় টোল পরিশোধের লম্বা লাইন।

জানা গেছে, রেডিও ফিকিউয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায়ে বুথ চালু থাকলেও এখনও উন্মুক্ত হয়নি। তাই মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্বপপাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। উভয় প্রান্তে সেতুর প্রবেশ পথের ১৫ বুথের মধ্যে দুটি ডেডিকেটেড বুথসহ চারটিতে এই সুবিধা এখন সচল। তবে, দীর্ঘ দিনেও এর সুফল না পাওয়ায় অসন্তোষ এ পথ ব্যবহারকারীদের।
 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, ইটিসিএস সয়ংক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম চূড়ান্ত করা যায়নি। তবে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। শিগগিরই এই ব্যবস্থা চালু হয়ে যাবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বাসের পর এবার লঞ্চভাড়া বৃদ্ধির প্রস্তাব
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up