Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি
Published : Saturday, 5 April, 2025 at 10:47 AM

ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই টুনি নামে এক যাত্রী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটকরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরগামী ইতিহাস পরিবহনের বাসটি কর্ণপাড়া ব্রিজ (ব্যাংক টাউন) এলাকায় পৌঁছালে চারজন যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করেন। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

বাসটির এক যাত্রী জানান, সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করেন। তারা আমার ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে ওই ডাকাত দল।

বাসটির চালক রজব আলী বলেন, ‘বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়।’

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক ও সহকারীকে আটক করা হয়েছে।

গত ২৪ মার্চ রাতে ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসচালক ও তার হেলপারকে আটক করে পুলিশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আদাবরে পুলিশি অভিযানে হামলা, গুলিবিদ্ধ ২
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 September, 2026
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up