Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভোটার তালিকায় আরো যুক্ত হচ্ছে ৬০ লাখ
Published : Sunday, 6 April, 2025 at 11:05 AM

ভোটার তালিকায় আরো যুক্ত হচ্ছে ৬০ লাখ

ভোটার তালিকায় আরো যুক্ত হচ্ছে ৬০ লাখ

নতুন করে ৬০ লাখ ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছে। এমন তথ্য দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্যানুযায়ী এই তথ্য দিয়েছে তারা। এছাড়াও ভোটার তালিকা থেকে সাড়ে ২০ লাখ ভোটারও বাদ দেওয়া হতে পারে।

সম্প্রতি মাঠ পর্যায় থেকে আসা তথ্য একীভূত করে প্রতিবেদন তৈরি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

এনআইডির প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত মোট ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ভোটার রয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার রয়েছে ১ হাজার ৫৫ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন। 

এছাড়া মারা যাওয়ায় ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যার মধ্যে পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী মৃত ভোটার বাদ যাবে ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৫৭৩ জন।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। এতে আরো প্রায় ৬০ লাখের বেশি ভোটার আগামী জুনে তালিকায় যুক্ত করবে ইসি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up