Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে দেহ ব্যবসার অভিযোগে অগ্নিসংযোগ
Published : Thursday, 17 April, 2025 at 2:54 PM, Update: 17.04.2025 2:59:43 PM

দেহ ব্যবসার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে

দেহ ব্যবসার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে দেহ ব্যবসার অভিযোগে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাটির কয়েকটি বাড়িতে দেহ ব্যবসা চলছিল। একাধিকবার নিষেধ করেও এসব কার্যক্রম বন্ধ করা যায়নি। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

বিষয়টি নিয়ে চরম ক্ষোভ থেকে রাতের বিক্ষোভে অংশ নেয়া জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, দেহ ব্যবসার অভিযোগে জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up