Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক অপু
Published : Saturday, 19 April, 2025 at 10:30 PM

আজাদ আবুল কালাম (বাঁয়ে) ও রাশেদ মামুন অপু (ডানে)

আজাদ আবুল কালাম (বাঁয়ে) ও রাশেদ মামুন অপু (ডানে)

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

ফলাফলে সহ-সভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

অভিনয়শিল্পী সংঘ সূত্রে জানা যায়, ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন পরাজিত প্রার্থীরা। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল)।
 
এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী। ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন।


নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up