Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Published : Friday, 25 April, 2025 at 11:40 PM

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি-সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://application.ru.ac.bd/ -তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। 

এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

‘এ’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ১৬২ জন। গ্রুপ-১ এর ৪৮ হাজার ৮২ জনের মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং গ্রুপ-২ এর ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। গ্রুপ-১ এ ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬%) এবং এবং গ্রুপ-২ এ ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১%) জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up