Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শ্যামনগর উপকূলে বেড়িবাঁধে ৩৫ মিটার ফাটল
Published : Sunday, 27 April, 2025 at 6:16 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নদীরক্ষা বেড়িবাঁধে ৩৫ মিটার ফাটল দেখা দেয় শনিবার (২৬ এপ্রিল)। এর এক দিন পর বাঁধের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জোয়ারের সময় বাঁধের একাংশ বসে যায়। এ সময় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের কাছে সিংহরতলী গ্রামের চুনকুড়ি নদীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ বেড়িবাঁধটির একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঁধের একাংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসী খুব চিন্তিত।

দ্রুত সংস্কার করতে না পারলে নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে বসতবাড়ি, চিংড়ির ঘের, মিঠাপানির পুকুর, ফসলি জমিসহ রাস্তাঘাট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা সকাল-সন্ধ্যা কাজ করছে।

এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কারকাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন সানি বলেন, ‘চুনকুড়ি নদীর বেড়িবাঁধে গতকাল ৩০-৩৫ মিটার জায়গাজুড়ে ফাটল শুরু হয়। কাল থেকেই আমরা কাজ করে যাচ্ছি। হঠাৎ করে আজ সকালে বাঁধের একাংশ ভেঙে নদীতে ডুবে যায়।’

তিনি বলেন, ৩০ মিটার বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে।

যাতে বাঁধ ভেঙে পানি ঢুকতে না পারে সেজন্য ৫০-৬০ মিটার রিং বাঁধ দেওয়ার কাজ চলছে। আশা করছি, খুব দ্রুতই কাজ শেষ হবে। এ ছাড়াও শ্যামনগরের কয়েকটি বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোর কাজও শুরু করা হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up