Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক
Published : Thursday, 15 May, 2025 at 8:55 PM

আটক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী

আটক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বিদেশ পালানোর সময় বিএনপির সাবেক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক হয়েছেন। থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে তিনি আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক রিয়াদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জে আনা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে মামলা হবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে রিয়াদকে বহিষ্কার করা হয়েছে। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অডিও ফোনালাপের রেকর্ড ফাঁসসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। তার মতো কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়। ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিতে শোনা যায় একজনকে। অভিযোগ ওঠে হুমকিদাতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আজ দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up