Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পোশাক শিল্পে ডিপিপি সিস্টেম বাস্তবায়নে সমঝোতা স্মারক
Published : Sunday, 18 May, 2025 at 10:17 AM

পোশাক শিল্পে ডিপিপি সিস্টেম বাস্তবায়নে সমঝোতা স্মারক

পোশাক শিল্পে ডিপিপি সিস্টেম বাস্তবায়নে সমঝোতা স্মারক

বাংলাদেশের পোশাক শিল্পে ব্লকচেইন-সক্ষম, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) সিস্টেম বাস্তবায়নে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। 

এই প্রকল্প শুরু করার জন্য শনিবার (১৭ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ডিজিপ্রড পাস লিমিটেড এবং ডিজিটাল আর্কিটেক্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সমঝোতা স্মারক সই হয়। বিজিএমইএর পক্ষে প্রশাসক আনোয়ার হোসেন, ডিজিএড পাস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সোহাগ এবং ডিজিটাল আর্কিটেক্ট অ্যান্ড টেকনোভেটিভ সলিউশনস লিমিটেডের পক্ষে সিইও ড. ফাহিম চৌধুরী সমঝোতা স্মারকে সই করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প স্বচ্ছতা ও সাসটেইনেবিলিটির দিকে আরও একধাপ এগিয়ে যাবে। সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেগুলেটরি মানের সঙ্গে সংগতি বজায় রাখতে শিল্পের অটল প্রতিশ্রুতিরও বহিঃপ্রকাশ ঘটেছে।

২৪ মাসের এই পাইলট প্রকল্প চলাকালে বিজিএমইএ নির্বাচিত পোশাক প্রস্তুতকারকদের প্রকল্পে সম্পৃক্ত করে ডেটা সংগ্রহ এবং পৃথক ডেটা উপাদানগুলোকে একীভূতকরণে সহায়তা দেবে। ডিজিপ্রড পাস লিমিটেড ডিপিপি প্ল্যাটফর্মের প্রযুক্তিগত উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবে, ডিজিটাল আর্কিটেক্ট স্থানীয় প্রযুক্তি অংশীদার হিসেবে পণ্যের জীবনচক্র মূল্যায়ন, ডেটা সংগ্রহ, সিস্টেম ডেভলপমেন্ট, প্রশিক্ষণ ও একীকরণের মতো পরিষেবা দেবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up