Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেরপুরে বজ্রাঘাতে দুজনের মৃত্যু
Published : Saturday, 31 May, 2025 at 5:09 PM, Update: 31.05.2025 5:12:04 PM

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় বজ্রাঘাতের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের হাজেরা খাতুন (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সমির উদ্দিন সমু (৬৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর মানিককুড়া গ্রামে দুপুর ১২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে স্থানীয় হাজী মোড় এলাকার একটি মাদরাসায় গিয়েছিলেন।

ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য রক্ষা পায় তার সাথে থাকা নাতনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

অপরদিকে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পশ্চিম বড়পাগলা গ্রামে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে জ্ঞান হারান কৃষক সমির উদ্দিন সমু (৬৭)।

টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি জানান, আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতিবেশী সমির উদ্দিন সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক সমি উদ্দিন সমু হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up