Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করল বিএসএফ
Published : Tuesday, 3 June, 2025 at 1:15 PM

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত এলাকা দিয়ে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার (২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘিলিয়া থানার মো. আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫) ও একই জেলা ও থানার আজিম উদ্দিনের মেয়ে মিম খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার তোফাজ্জল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫) ও একই জেলার তানোর থানার গোবিন্দ দাসের স্ত্রী দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার আতিকুর রহমানের মেয়ে রত্না আক্তার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।

বিজিবির সূত্র থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় রেখেছিল। পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ মঙ্গলবার ভোরে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা ইউনিয়নের চানশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর কাছ দিয়ে ৮ জনকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেখে। এই সময় বিজিবির একটি টহল দল তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট  থানায় হস্তান্তর করা হবে। এছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান গোলাম কিবরিয়া।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Saturday, 20 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up