Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানবাহনের ধীরগতি
Published : Friday, 6 June, 2025 at 11:11 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৬ জুন) সকালে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এতে এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। 

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, গতকাল সারাদিন যানজট ছিল। রাতে আবার কয়েক জায়গায় বিভিন্ন ধরণের গাড়ি বিকল হয়ে যায়। এতে যানজটের ভোগান্তি আরও বেড়ে যায়। 

এদিকে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী-পুলিশ। 

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

এদিকে গাজীপুরের বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এছাড়া মৌচাক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। ওই দুই মহাসড়কে থেমে থেমে যানজট রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up