স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।