Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঈদ আনন্দে কমতি নেই ওদের
Published : Sunday, 8 June, 2025 at 6:49 AM

ঈদ আনন্দে কমতি নেই ওদের

ঈদ আনন্দে কমতি নেই ওদের

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদে শিশুরা নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের নিয়ে হৈ-হুল্লোড় করে উৎসবটি উদযাপন করে। তবে, যারা এতিম তারা এ আনন্দ থেকে বঞ্চিত। তবু জীবন থেমে থাকে না। ঈদও আসে নিয়ম মেনে।

পরিবারের সান্নিধ্য না পেলেও এবার ঈদ আনন্দে কমতি ছিল না পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে থাকা শিশু-কিশোরীদের। ঈদ উপলক্ষ্যে তাদের দেওয়া হয়েছে নতুন পোশাক, ঈদের বকশিস ও উন্নত খাবার।

শনিবার (৭ জুন) আহছানিয়া মিশন শিশু নগরীতে গিয়ে দেখা যায়, বাবা-মা হারা শিশু-কিশোররা নতুন জামা-কাপড় পরে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। তারা যেন অন্যদের মতোই ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আহছানিয়া মিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 

এখানে ১৬০ জন শিশু-কিশোরী আছে। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো কারো বাবা-মা উভয়ই নেই। এসব শিশু-কিশোরের থাকা-খাওয়া, পড়ালেখাসহ যাবতীয় ব্যবস্থা এখান থেকেই করা হয়।

আহছানিয়া মিশনে থাকা স্বপন নামে এক শিশু জানায়, তার বাবা-মা কেউ নাই। গতকাল তাকে নতুন কাপড় দেওয়া হয়েছে। সকালে সেমাই, মুড়ি খেতে দেওয়া হয়। তারপর ঈদের বকশিস দেয়। দুপুরে পোলাও, মাংস, ডালসহ বিভিন্ন খাবার দেওয়া হয়।

আকাশ নামে এক শিশু বলে, এখানে আমরা সবাই অনেক মজা করে ঈদ করলাম। অনেক ভালো লাগতেছে। বাবা-মা থাকলে তাদের সাথে ঈদ করলে আরও অনেক ভালো লাগতো।

আহছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী বলেন, আমরা আমাদের শিশু নগরীতে যে সকল শিশু নিয়ে আসছি। এগুলো দেশের বিভিন্ন বস্তি, রেল স্টেশন এবং পুলিশ স্টেশনে যেসব হারানো শিশু মানুষ জমা দেয়। তাদেরকে আমরা এনে আমাদের আহছানিয়া মিশন শিশু নগরীতে ভর্তি করে তাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সকল চাহিদা পূরণ করে তাদেরকে ১৮ বছর পর্যন্ত সাপোর্ট দেই। এটা মূলত আমাদের ঢাকা আহছানিয়া মিশন হেড অফিস থেকে সমস্ত শিশুদের ব্যয়ভার বহন করা হয়। পরিবারে শিশুরা যেভাবে বেড়ে উঠে, ঠিক সেভাবে আমরা শিশুদের বেড়ে উঠাতে চেষ্টা করি।

আহছানিয়া মিশন শিশু নগরীর কৃষি ম্যানেজার সেলিম প্রধান বলেন, আজকে ঈদুল আজহা উপলক্ষ্যে এই শিশু নগরীতে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। সুন্দরভাবে আমরা শিশুদের নিয়ে ঈদ পালন করতে পেরেছি। আমাদের এখানে ১৬০ জন শিশু-কিশোর আছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Saturday, 20 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up