Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশের সংস্কার ছাড়া নির্বাচন হবে না
Published : Sunday, 15 June, 2025 at 11:51 PM

দেশের সংস্কার ছাড়া নির্বাচন হবে না

দেশের সংস্কার ছাড়া নির্বাচন হবে না

অন্য রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

তিনি বলেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের কোনো কোন্দল নেই যা আগামীতেও হবে না। নমিনেশন বাণিজ্য ও দলীয় কোন্দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভেতরে নেই আগামীতেও ঘটবে না বলেও জানান তিনি।

রোববার (১৫ জুন) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে গিয়ে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমির হামজা আরও বলেন, অনেক দিন ধরেই ভাবছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল দেখতে আসব। আমি কুষ্টিয়াতে থাকলেই মাঝে মধ্যে আসি তবে আজ সাংগঠনিকভাবে এসেছি। আর সামনে তো এমনিতেই আসব। কারণ কুষ্টিয়া তো আমার এলাকা। আজকে এখানে এসে অনেক কিছুই শুনলাম, যা উপরে জানাব। যেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শতভাগ দুর্নীতিমুক্ত করা যায়।

এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেন, হাসপাতালে যেহেতু জনবল কম রয়েছে। তাই সেগুলো পূরণ করতে পারলে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারব।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
 অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up