Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানের বিশেষ ভাড়া
Published : Monday, 16 June, 2025 at 1:58 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে। বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে।

সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য।

বিমান জানায়, প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 August, 2026
লটারি জিতে কোটিপতি প্রবাসী বাংলাদেশি
আরব আমিরাত প্রতিনিধি
Monday, 4 August, 2025
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 June, 2025
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 28 May, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up