Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
লটারি জিতে কোটিপতি প্রবাসী বাংলাদেশি
Published : Monday, 4 August, 2025 at 2:56 PM

বিগ টিকেট অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন দুই উপস্থাপক

বিগ টিকেট অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন দুই উপস্থাপক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) র‌্যাফেল ড্রর প্ল্যাটফর্ম বিগ টিকেট প্রতি মাসের তিন তারিখে তাদের পুরস্কার ঘোষণা করে। বরাবরের মতো ৩ আগস্টও ইউএইর বাসিন্দাদের অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এ অনুষ্ঠানের। তাদের সে প্রতীক্ষার অবসান হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বিগ টিকেট স্থানীয় সময় রোববার (৩ জুলাই) যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিট কেনা ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে বাগিয়ে নেন ২০ মিলিয়ন তথা দুই কোটি দিরহাম পুরস্কার।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম সবুজ, যিনি আমিরাতে বাস করা প্রবাসী বাংলাদেশি।

ড্রতে সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ব্যক্তির প্রত্যেকে সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।

আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামের ৪৩ বছর বয়সী বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকেটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন।

বিগ টিকেট জানায়, আগস্টে গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। সে ঘোষণা অনুযায়ী, ৩ সেপ্টেম্বর লাইভ ড্রতে জয়ী ব্যক্তি পাবেন ১৫ কোটি দিরহাম।

আগামী মাসে লাইভ ড্রর রাতে প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি ছয়জন জয়ীর প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবেন এক লাখ দিরহাম করে।

বিগ টিকেট জানায়,১ থেকে ২৫ আগস্টের মধ্যে একবারে কোনো ক্রেতা দুই বা ততোধিক ক্যাশ টিকিট কিনলে ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে উপস্থিত হতে পারলে নগদ ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম অর্থ জেতার সুযোগ মিলবে।

যে চারজন অংশগ্রহণকারী লাইভ ড্রতে অংশ নেয়ার সুযোগ পাবেন, তাদের নাম বিগ টিকেটের ওয়েবসাইটে পাওয়া যাবে ১ সেপ্টেম্বর।

আগস্টের প্রমোশনে একটি বিএমডব্লিউ এম৪৪০আই জেতার সুযোগের কথাও জানানো হয়েছে। গাড়িটি জয়ীর নাম ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। এর বাইরে আগামী ৩ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত একজনের হাতে তুলে দেয়া হবে একটি রেঞ্জ রোভার ভেলার।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 August, 2026
লটারি জিতে কোটিপতি প্রবাসী বাংলাদেশি
আরব আমিরাত প্রতিনিধি
Monday, 4 August, 2025
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 June, 2025
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 28 May, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up