Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি
Published : Monday, 16 June, 2025 at 11:00 PM

ভোরে লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি

ভোরে লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 August, 2026
লটারি জিতে কোটিপতি প্রবাসী বাংলাদেশি
আরব আমিরাত প্রতিনিধি
Monday, 4 August, 2025
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 June, 2025
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 28 May, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up