Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বিমানের বোয়িংয়ে এবার ট্রলির আঘাত
Published : Tuesday, 1 July, 2025 at 10:42 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি টাগ। এতে বোয়িং এয়ারক্রাফটি বাইরে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে যখন ট্রলিটি আঘাত হানে তখন প্লেনের ভেতরে কোন যাত্রী ছিল না। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একে খাঁচা ট্রলি বলে। এটি দিয়ে বিমানে যাত্রীদের লাগেজ তোলা ও নামানোর কাজ করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তবে ট্রলি যখন আঘাত হানে তখন বিমানের ভেতরে কোন যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বর্ষায় ভ্রমণের দরকারি ১০ টিপস
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 July, 2025
অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 July, 2025
বিমানের বোয়িংয়ে এবার ট্রলির আঘাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 July, 2025
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 1 April, 2025
পরিবর্তন আসতে পারে ই-পাসপোর্টের নকশায়
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up