Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
হঠাৎ অসুস্থ যাত্রী, বিমানের লন্ডনগামী ফ্লাইট ইস্তাম্বুলে জরুরি অবতরণ
Published : Thursday, 7 August, 2025 at 10:10 PM

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের একজন যাত্রী। এতে জরুরি ভিত্তিতে ফ্লাইটটিকে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। তবে বর্তমান অবস্থার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট ইস্তাম্বুলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে উড়াল দিয়ে লন্ডনে স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে ইস্তাম্বুল সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন এবং জনসংযোগ বিভাগ) হলেন মো. আল মাসুদ খান জানান, মাঝ আকাশে শাহ শামসুন নেহার রহমান নামে ফ্লাইটের একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিকেল এমারজেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন। ইস্তাম্বুলে সেই অসুস্থ যাত্রী এবং তার সঙ্গে থাকা অপর দু’জন সম্মানিত যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বর্ষায় ভ্রমণের দরকারি ১০ টিপস
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 July, 2025
অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 July, 2025
বিমানের বোয়িংয়ে এবার ট্রলির আঘাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 July, 2025
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 1 April, 2025
পরিবর্তন আসতে পারে ই-পাসপোর্টের নকশায়
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up