Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বর্ষায় ভ্রমণের দরকারি ১০ টিপস
Published : Monday, 14 July, 2025 at 12:43 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বৃষ্টি মানেই কি ঘরবন্দি? না! বর্ষাই তো প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ, কবিতার মতো। সাগরের ঢেউ হয়ে ওঠে আরও উদ্দাম, পাহাড়ের গায়ে নামে সবুজের ঘন বৃষ্টি, আর জলপ্রপাত ফিরে পায় উদ্দাম যৌবনের শব্দ। তাই ভ্রমণপিপাসুদের কাছে বর্ষাকাল এখন শুধু এক ঋতুই নয়, হয়ে উঠেছে অনুভব। তবে এই সৌন্দর্যের খুঁজে বের হওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে—কারণ পাহাড়-সমুদ্র-হাওর বর্ষায় যেমন মোহময়, তেমনি ঝুঁকিপূর্ণও।

বর্ষায় ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সতর্ক পরিকল্পনা। কোথাও যাওয়ার আগে স্থানীয় আবহাওয়ার হালনাগাদ তথ্য জেনে নিন। ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধস বা হাওরে পানি বাড়ার সতর্কতা থাকলে যাত্রা পেছান। সঙ্গে থাকুক রেইনকোট, ছাতা আর দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক। পাহাড়ি পথে হাঁটার জন্য চাই শক্ত গ্রিপওয়ালা ট্রেকিং উপযোগী জুতা। আর গহিন ট্রেইলে গেলে অবশ্যই সঙ্গে নিন স্থানীয় অভিজ্ঞ গাইড—তার নির্দেশনা জীবনরক্ষার মতো গুরুত্বপূর্ণ। 

জলপ্রপাতে ছবি তুলতে তুলতে অনেকেই ওঠে পড়েন পিচ্ছিল ঢালের ওপরে, এই ভুল কিন্তু হতে পারে মারাত্মক। নিচের কূপে নামার আগে নিশ্চিত হোন পানির গভীরতা নিয়ে। সাঁতার না জানলে ভুলেও এমন ঝুঁকি নেবেন না। আর পাহাড় মানেই জোঁকের রাজত্ব! মোজা ও প্যান্টের মাঝে জায়গা খালি রাখবেন না। তবুও যদি জোঁক লেগেই যায়, ভয় পাবেন না, শক্ত কিছু দিয়ে আলতো করে সরিয়ে ফেলুন। প্রয়োজনে সঙ্গে রাখুন লবণ। লবণ দেওয়া মাত্রই জোঁক সঙ্গে সঙ্গে সরে যাবে। 

সমুদ্রে যাওয়ার পরিকল্পনা থাকলে জোয়ার-ভাটার সময়, বাতাসের গতিবিধি—সব আগেভাগে জেনে নিন। সৈকতে লাল নিশান থাকলে সেখানে নামা মানা। সাঁতার না জানলে সমুদ্রের ঢেউয়ের কাছে যেতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট পরুন। লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুন।

হাওরের সৌন্দর্য দেখতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখুন। উচ্চ শব্দে গান, মাছ ধরা, পাখির ডিম সংগ্রহ এসব শুধু আইনভঙ্গই নয়, প্রকৃতির জন্যও ক্ষতিকর। হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা থেকেও বিরত থাকুন। হাউসবোটে উঠলে দেখে নিন লাইফ জ্যাকেট আছে কিনা। রাত কাটানোর জায়গায় মশারির ব্যবস্থা, ইনহেলার, রিপেল্যান্ট আর ব্যথানাশক ওষুধ সঙ্গে রাখুন। কারণ বর্ষার প্রকৃতি যেমন মনভোলানো, তেমনি হঠাৎ অসুস্থতাও হতে পারে দুর্ভোগের কারণ।

স্মরণীয় ট্রিপ আর সুন্দর অভিজ্ঞতার মাঝখানে দাঁড়িয়ে থাকে শুধু সচেতনতা। তাই পাহাড়, সমুদ্র বা হাওরের পথে পা রাখার আগে জেনে নিন এই ১০টি গুরুত্বপূর্ণ বিষয়—কারণ বর্ষার সৌন্দর্য উপভোগ তখনই সম্ভব, যদি নিরাপত্তা থাকে যথেষ্ঠ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বর্ষায় ভ্রমণের দরকারি ১০ টিপস
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 July, 2025
অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 July, 2025
বিমানের বোয়িংয়ে এবার ট্রলির আঘাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 July, 2025
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 1 April, 2025
পরিবর্তন আসতে পারে ই-পাসপোর্টের নকশায়
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up