Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
Published : Wednesday, 2 July, 2025 at 6:25 AM

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটকের পর ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে চারজন নারী ও পাঁচজন শিশু।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, ভারতে অবৈধভাবে বসবাসরত ১৫ জন মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিমের হাতে আটক হয়। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবিকে আটক বাংলাদেশিদের ফেরত নিতে অনুরোধ করে। 

যাচাই বাছাই শেষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত নেয় বিজিবি। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুরুষ রয়েছেন ৬ জন। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up