Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Published : Friday, 4 July, 2025 at 10:41 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন ।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী (৪০)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন। 

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত একজনের মরদেহ মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানা গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up