Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা জানালেন স্বামী
Published : Tuesday, 8 July, 2025 at 2:17 PM

সংগীতশিল্পী ফরিদা পারভীন

সংগীতশিল্পী ফরিদা পারভীন

গত কয়েক বছর যাবত কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন একুশে পদকপ্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন গায়িকা।

তবে এরমধ্যে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।

ফরিদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে ফোনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।

সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত হন গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনির রোগ, ফুসফুসের রোগসহ আরও কয়েকটি জটিলতা রয়েছে।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up