Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
১৫ হাজার কোটি রুপীর সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলি
Published : Tuesday, 8 July, 2025 at 2:18 PM

বলিউড অভিনেতা সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি হারাচ্ছেন। পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিনেতার করা আবেদন মধ্যপ্রদেশ হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

২০১৪ সালে রাজ্য সরকার সাইফ আলির পৈতৃক সম্পত্তিগুলোকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করেছিল। যার মানে এই সম্পত্তিগুলো এখন বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

এরপর থেকেই সাইফ এই মামলা লড়ছিলেন। শুক্রবার তার আবেদন খারিজ করা হয়।

সাইফের সম্পত্তি ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি রুপি। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান, সাইফ তার প্রপৌত্র। হামিদুল্লাহের কন্যা আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর থেকে পতৌদিরাই ওই সম্পত্তির অধিকারী ছিল।

তবে ১৯৬৮ সালে পাশ হওয়া ‘শত্রু সম্পত্তি আইন’ অনুযায়ী, ১৯৪৭ সালে দেশ ভাগের পর যারা পাকিস্তান বা চীনে চলে গিয়েছিলেন, তাদের জমি, বাড়ি এবং শেয়ারসহ সম্পত্তি ভারতে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়।

২০২৫ সাল সাইফ আলির জন্য খুবই কঠিন যাচ্ছে। বছরের শুরুতে নিজের বাড়িতে আক্রান্ত হওয়ার পর এবার সম্পত্তি হারানোর শঙ্কায় আছেন তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up