Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৈকতে ভেসে উঠল চবির আরও এক শিক্ষার্থীর লাশ
Published : Wednesday, 9 July, 2025 at 11:20 AM

আসিফ আহমেদ

আসিফ আহমেদ

কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে এসেছে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ। এখনো নিখোঁজ রয়েছে আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে গতকাল কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এসময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক চবি শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক শিক্ষার্থী। 

কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, গতকাল সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তবে আরও এক শিক্ষার্থীর মরদেহ এখনো পাওয়া যায়নি। 


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up