Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া
Published : Friday, 11 July, 2025 at 3:55 PM

ফাইল ছবি

ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদক প্রাপ্ত শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর খোঁজ নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
 
প্রেস উইং জানায়, ফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেছেন বেগম খালেদা জিয়া। এছাড়া বরেণ্য এই শিল্পীর যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারকেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, গত ৫ জুলাই কিডনি, শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করা হলেও, বর্তমানে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্বজনরা জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ তিনি।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতের তালিম নেন তিনি।
 
১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up