Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কিং খানের সঙ্গে সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে!
Published : Tuesday, 15 July, 2025 at 1:44 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খান ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এমনই গুঞ্জন চলছে শোবিজ পাড়ায়।

এ সিনেমায় আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’ ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তারই সাথে নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। ভক্ত মহলে এ নিয়ে গুঞ্জন চাঞ্চল্য তৈরি হয়েছে।

কলকাতার মধুমিতা সরকারকেও এ সিনেমায় দেখা যেতে পারে বলে দাবি করছে কয়েকটি সূত্র। একই সঙ্গে গুঞ্জন সত্যি হলে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সব পরিকল্পনা মতো এগোলে চলতির বছরের মাঝামাঝিতে শুরু হবে সিনেমার শুটিং।

বাস্তব কাহিনিনির্ভর এ সিনেমায় শাকিব, মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউড সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা।

শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট যেহেতু বড়, তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের। যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up