Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন
Published : Friday, 18 July, 2025 at 11:11 PM

পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন

পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন

নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম—সেই লড়াই এখনো শেষ হয়নি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের জনগণের ওপর বছরের পর বছর ধরে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই পুরোনো খেলায় আর অংশ নেব না। গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি। এখন সময় এসেছে খেলার নিয়ম বদলানোর। কিন্তু দুঃখজনকভাবে সেই নিয়ম আজও বদলায়নি। এখনো নারায়ণগঞ্জে খেলা চলছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up