Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২ বিভাগে ভারী বৃষ্টির আভাস
Published : Friday, 18 July, 2025 at 11:16 PM

২ বিভাগে ভারী বৃষ্টির আভাস

২ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম উত্তর প্রদেশে অবস্থান করছে। 

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up