Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মা হলেন অভিনেত্রী কিয়ারা
Published : Sunday, 20 July, 2025 at 1:15 PM

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

২০২৩ সালে জয়সলমেরে ধুমধাম করে বিয়ে হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। বিয়ের দেড় বছর মাথায় কন্যা সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকেই তাদের পরিবারের সবাইকে দেখা গিয়েছে মুম্বাইয়ের হাসপাতালে। 

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা যায় কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

সালটা ২০২১। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জুটি হিসেবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকেই আর গাঢ় হয় তাদের প্রেম।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up