Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাজেকে পাহাড়ধসে ৪ শতাধিক পর্যটক আটকা
Published : Thursday, 24 July, 2025 at 1:55 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট এলাকায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে চম্পাতলী এবং নন্দারাম নামক এলাকায় অতিবৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম-চম্পাতলী এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরানোর কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও সাজেক-বাঘাইহাট সড়কে চলাচলকারী সকল যানবাহন চালকদের সতর্কভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
Sunday, 20 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up