Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বার্তা ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ ■ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে ■  সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ■ ৪ বিভাগে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ■ টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা ■ ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
কাপ্তাই বাঁধ দিয়ে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি
Published : Tuesday, 5 August, 2025 at 6:02 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা বিপৎসীমা অতিক্রম করায় চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমায় পৌঁছে যায়।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এ দিন সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ১২ ফুট মিন সি লেভেল (এমএসএল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, পানির চাপ বাড়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি বের হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলীতে পড়ছে। কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

তিনি আরও বলেন, হ্রদে ১০৮ এমএসএল পানি হলে তাকে বিপৎসীমা হিসেবে ধরা হয়। এই পরিমাণ অতিক্রান্ত হওয়ায় বাঁধের ঝুঁকি এড়াতে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হয়। পানি ছাড়ার পর সর্বোচ্চ ১০৯ এমএসএল পর্যন্ত পানি ধরে রাখার চেষ্টা করা হবে। তবে বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং উজান থেকে ধেঁয়ে আসা পানির পরিমাণ যদি বৃদ্ধি পায় তার উপর ভিত্তি করে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি বা কমানো হতে পারে।

প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) বিকেলে এক বিশেষ ঘোষণায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় অথবা প্রয়োজনে যে কোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। এতে কর্ণফুলী নদী তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, পানি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর কৃত্রিমভাবে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। এতে প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মানব সৃষ্ট কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। এই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলাধীন প্রায় ৫৪ হাজার একর কৃষিজমি ডুবে যায়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 14 August, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 7 August, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 1 August, 2026
যান্ত্রিক ত্রুটিতে আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Tuesday, 28 July, 2026
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 30 November, 2025
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up