Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
Published : Tuesday, 12 August, 2025 at 12:56 PM

ফাইল ছবি

ফাইল ছবি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে আসায় ৭ দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং পানি বিপৎসীমায় পৌঁছায়। এসব কারণে গত ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে পানি বেড়ে যাওয়া অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। 

প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল। বর্তমানে পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেলে আছে। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে তাই জলকপাটগুলো বন্ধ রাখা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
Sunday, 20 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up