Published : Thursday, 21 August, 2025 at 11:22 PM, Update: 21.08.2025 11:30:23 PM
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) দলীয় কার্যালয়, ঢাকা কোচ স্ট্যান্ড, নতুন বাজার এর সামনে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। আলোচনা ও রেলি শুরুর আগে পৌর ওয়ার্ড ও উপজেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও দলীয় পতাকা হাতে সমাবেশ স্থলে উপস্থিত হন। নেতাকর্মীরা খন্ড খন্ড র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা ও রেলি তে উপস্থিত ছিলেন বিএনপি, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদ কৃষিবিদ মো: ওবায়দুল ইসলাম বাবু, কর্মীবৃন্দ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা সহ কর্মীবৃন্দ।
আলোচনায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুরুল আজিজ পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এ জেড এম রেজওয়ানুল হক।
অনুষ্ঠান টি সঞ্চালন করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মন্জুরুল আজিজ পলাশ।