দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মানুষকে জুয়া কিংবা মাদক থেকে বিরত রাখার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার লটারি বিরোধী অভিয়ান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলা পার্বতীপুরে এ অভিযান পরিচালনা করে উপজেলার নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেলার অবৈধ লটারীর টিকেট, ড্রামসহ ৯টি অটোরিক্সা আটক করা হয়। পরে আটকারীদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
উদ্যোগে
রংপুর জেলার বদরগন্জের হাসিনা নগর এলাকায় শিল্প মেলার নামে লটারীর টিকেট বিক্রি করছিল কয়েকটি চক্র। এই অভিযানে সহযোগিতা করে পার্বতীপুর মডেল থানা।