Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভারতে কারাভোগ শেষে দেশে ১৭ কিশোর-কিশোরী
Published : Wednesday, 27 August, 2025 at 10:22 PM

ভারতে কারাভোগ শেষে দেশে ১৭ কিশোর-কিশোরী

ভারতে কারাভোগ শেষে দেশে ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে বিভিন্ন সময়ে আটক হয়ে সাজা ভোগ শেষে ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের নিকট সোপর্দ করে। কিশোর-কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ কর্মকর্তা, বাংলাদেশের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), চেকপোস্ট ইমিগ্রেশন, বিজিবি কর্মকর্তা এবং কিশোর-কিশোরীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে, কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তাদের নাগরিকত্ব যাচাই করে ভারত সরকারের কাছ থেকে দেশে প্রত্যাবাসনের জন্য অনাপত্তি সনদ গ্রহণ করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কিশোর-কিশোরীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up