Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিয়ের পরদিন সংঘবদ্ধ ধর্ষণ নববধূ, স্বামী কারাগারে
Published : Saturday, 30 August, 2025 at 11:31 PM

বিয়ের পরদিন সংঘবদ্ধ ধর্ষণ নববধূ, স্বামী কারাগারে

বিয়ের পরদিন সংঘবদ্ধ ধর্ষণ নববধূ, স্বামী কারাগারে

গাইবান্ধার সাঘাটায় বিয়ের পরদিনই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই নববধূর স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট ধর্ষণের শিকার নববধূর সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিয়ে হয়। পরদিন (২৮ আগস্ট) রাতে স্বামীর বাড়িতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে পরদিন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পরদিন রাতেই নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে বাকি ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নববধূর ভাই বাদী হয়ে তার বোনের স্বামীকে প্রধান আসামি এবং অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদার রহমান আকন্দ ও আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, নববধূকে রক্তক্ষরণ হওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। চিকিৎসার সময় তিনি জানান, বাসর ঘরেই তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

তারা আরও জানান, প্রাথমিক চিকিৎসার পর রক্তক্ষরণ বন্ধ হলে রাতেই ভুক্তভোগীকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, মামলায় নববধূর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা এ ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up