Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
Published : Sunday, 31 August, 2025 at 9:27 PM

বাকৃবিতে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ

বাকৃবিতে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশপাশে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শিক্ষার্থীরা। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরোধিতা করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অবরোধ কর্মসূচি পালন করছেন। একই দিনে দুইবার দুটি ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ‘ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ও কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত ৩ দফা দাবির বাস্তবায়নে পূর্বঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছি। ডিপ্লোমাধারীরা শুধু অযৌক্তিক দাবি জানাচ্ছে না, বরং কৃষিবিদ নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কটু মন্তব্য করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

কৃষিবিদদের তিন দফা দাবি হলো:

১. ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি-এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি, কৃষিবিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up