Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
Published : Saturday, 20 September, 2025 at 2:16 PM

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা মন্ডলের ছেলে দুই ছেলে মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিন্টু ও হামজা দুই ভাই গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 26 November, 2025
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
পঞ্চগড়ে কনকনে শীতে জবুথবু অবস্থা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 24 November, 2025
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 12 November, 2025
ঠাকুরগাঁওয়ে ঝোড়ো হাওয়ায় হেলে পড়েছে আমন ধান
ঠাকুরগাঁও প্রতিনিধি
Sunday, 2 November, 2025
গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 November, 2025
চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Saturday, 20 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up