Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ভবিষ্যৎ নীতিতে খাদ্য অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
Published : Friday, 17 October, 2025 at 11:50 PM, Update: 16.10.2025 12:11:39 AM

ভবিষ্যৎ নীতিতে খাদ্য অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

ভবিষ্যৎ নীতিতে খাদ্য অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং ক্রয়ক্ষমতা হ্রাসের প্রেক্ষাপটে ‘খাদ্য অধিকার’কে ভবিষ্যৎ নীতিনির্ধারণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্ক আয়োজিত 'বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং খাদ্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।

‘বিশ্ব খাদ্য দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে হলে দ্রুত 'খাদ্য অধিকার আইন' প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। শুধু উৎপাদন নয়, সুষম বণ্টন নিশ্চিত করাও জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ক্ষুধা, খাদ্য ও পুষ্টি এই তিনটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। উৎপাদন আর বণ্টন সুষম হলেই খাদ্যের ন্যায্য অভিগম্যতা নিশ্চিত করা সম্ভব।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঘুরে দাঁড়াবে কি পুঁজিবাজার?
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 June, 2025
ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 April, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up