Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঘরে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
Published : Saturday, 15 November, 2025 at 11:22 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী। ইমরান হোসেন পেশায় কসাই। অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন নিহতদের মেয়ে শারমিনের বরাদ দিয়ে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন, প্রথমে তার বাবাই মাকে জবাই করেছে, পরে নিজের গলা কাটেন। তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে ৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up