Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
স্ত্রীকে নির্যাতন মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন
Published : Saturday, 25 July, 2026 at 2:45 PM

কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন, ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন, ছবি: সংগৃহীত

এক কোটি টাকা যৌতুক দাবি ও দ্বিতীয় স্ত্রী মোহনাকে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শুক্রবার (২৪ জুলাই) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. ইয়াউর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে প্রিন্স মামুনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এক কোটি টাকা যৌতুক দাবি ও মারধরের অভিযোগে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই ভাটারা থানা-পুলিশ মামুনকে গ্রেফতার করেন।

মামলার  অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মোহনা পেশায় একজন ফ্যাশন মডেল। প্রায় পাঁচ মাস আগে প্রিন্স মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানাবিধ বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। মামুন বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত এবং নেশাগ্রস্ত। এসব বিষয়ে জানতে চাইলে মোহনাকে মারধর করা হতো। এছাড়া ব্যবসার জন্য বিয়ের পর থেকেই বাদীর কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছিলেন মামুন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

দেশ সংবাদ/এমএমএইচ/এইচএন


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up