Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়াল সরকার ■ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি ■ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা ■ শাপলা হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ■ এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ ■ দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ■ ঢাকার বাতাস আজ সহনীয়
ইসলামাবাদে দুই শতাধিক মার্কিন সেনা নিহত
Published : Sunday, 26 July, 2026 at 12:25 PM

মার্কিন সেনা

মার্কিন সেনা

ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের পর পরিচালিত ‘অপারেশন নাসর-২’-এ ২০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

মোহেব্বি দাবি করেন, মার্কিন প্রশাসন যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’। তার ভাষ্য, ‘অপারেশন নাসর-২’-এ মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।

তিনি আরও বলেন, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সময় আইআরজিসি আটটি সেনা মোতায়েন কেন্দ্র লক্ষ্য করে আঘাত হানে। এর মধ্যে একটি হামলাতেই ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মোহেব্বি বলেন, মার্কিন জনগণের উচিত তাদের ‘মিথ্যাবাদী’ সামরিক কর্মকর্তাদের কথায় বিভ্রান্ত না হওয়া। তিনি যুক্তরাষ্ট্র সরকারকে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে হতাহতের প্রকৃত চিত্র প্রকাশের আহ্বান জানান।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

সুত্রঃ আইআরএন

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইসলামাবাদে দুই শতাধিক মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 26 July, 2026
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up